ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে হতদরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ২৮ জুলাই মঙ্গলবার উপজেলার হাতিবান্ধা ইউনিয়নে চাল বিতরণের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন দোলা। ওইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ট্যাগ অফিসার, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান তালুকদার, ইউনিয়ন পরিষদের সচিব আনোয়ার হোসেনসহ ইউপি সদস্য-সদস্যগণ উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান নুরুল আমিন দোলা বলেন,ঈদের দিন যেন কাউকে না খেয়ে থাকতে না হয় এ লক্ষ্যে ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ৮২৪ জন দুস্থদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এছাড়া ঝিনাইগাতী সদর ও কাংশা ইউনিয়নে অনুরূপভাবে ভিজিএফের চাল বিতরণ করা হয়।
























