স্টাফ রিপোর্টার ॥ নকলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে জনসেবা নিশ্চিতের জন্য সেবা সহায়ক বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। ২৬ জুলাই রবিবার
দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (এম.সি.এইচ.এফ.পি) ডা. সোমাইয়া খাতুন সোমার সভাপতিত্বে ওইসব উপকরণ বিতরণ করা হয়। বিতরণকৃত উপকরণ গুলোর মধ্যে ছাতা, ব্যাগ, স্প্রে স্যানিটাইজার, গ্লাভস, ফেইস সোল্ডার, ক্যাপ ও মাস্ক।
ওইসময় উপজেলায় কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও), পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি), পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই), পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ)সহ উপজেলায় কর্মরত পরিবার পরিকল্পনা ও পরিবার কল্যাণ বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।























