ads

শনিবার , ২৫ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে স্কুলছাত্রকে নির্যাতন ও মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

খবর টি পড়েছেন : ১৫৮
নালিতাবাড়ীতে স্কুলছাত্রকে নির্যাতন ও মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে আলমাছ আলী (১৬) নামে এক স্কুলশিক্ষার্থী চুরির অপবাদে পিঠমোড়া দিয়ে বেঁধে নির্যাতন ও মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে এবং ওই ঘটনায় আব্দুল বাতেনসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। ২৫ জুলাই শনিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার পশ্চিম সমশ্চুড়া বাজারে আয়োজিত ওই মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও জনপ্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার প্রায় ৫ শতাধিক মানুষ অংশ নেয়।
স্থানীয় সমাজসেবক আজগর আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া, মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, প্রতিরোধযোদ্ধা মতিউর রহমান, নির্যাতনের প্রত্যক্ষদর্শী বাবুল মিয়া, স্কুলশিক্ষক রেজাউল করিম, নির্যাতিত স্কুলছাত্রের পিতা আইয়্বুব আলী, হাবিবুর রহমান, রবিউল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সমশ্চুড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আলমাছ গত ২২ জুলাই বুধবার সকালে নিজের চাষ করা কাঁকরোল নিয়ে ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রাম বাজারে পাইকারী বিক্রি করতে যায়। ওই সময় পূর্ব বিরোধের জের ধরে ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আব্দুল বাতেন ও তার লোকজন আলমাছকে আটক করে চুরির অপবাদে হাত পিঠমোড়া দিয়ে বেঁধে নির্যাতন করে। এরপর তাকে থানা পুলিশে তুলে দেয়। বক্তারা এর তীব্র নিন্দা-প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও গাড়িচালক আব্দুল বাতেনসহ জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান।
তারা আরও বলেন, বিচারকের গাড়িচালক হওয়ার সুবাদে বাতেন এলাকায় ত্রাস ও নির্যাতনের রাজত্ব কায়েম করেছে। যেনতেন বিষয়ে সে মানুষের সাথে বিবাদে জড়িয়ে পড়ে এবং মিথ্যা মামলায় হয়রানী করে। কিছুদিন আগে বন বিভাগের পাহাড়ি জমি দখল করে পাহাড় কাটার অপরাধে তার বিরুদ্ধে বন বিভাগ মামলা করে। এমতাবস্থায় গাড়িচালক বাতেনের হাত থেকে এলাকাবাসীকে বাঁচাতে প্রশাসন ও সরকারের সুদৃষ্টি কামনা করেন বক্তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাতীয় মৎস্য সপ্তাহ : শেরপুরে বিশেষ অভিযানে সাড়ে… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ১০ শিক্ষকের বেতনের চেক উদ্ধার করে দিলো…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads