ads

শনিবার , ২৫ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় মৎস্য সপ্তাহ : শেরপুরে বিশেষ অভিযানে সাড়ে ৩৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

খবর টি পড়েছেন : ১২৯
জাতীয় মৎস্য সপ্তাহ : শেরপুরে বিশেষ অভিযানে সাড়ে ৩৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা মৎস্য অফিস পরিচালিত বিশেষ অভিযানে ৩৩ হাজার ৫শ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মুল্য ৬ লাখ ৭০ হাজার টাকা। এছাড়া বাজার অভিযানে নিষিদ্ধ পোনা মাছ বিক্রী সহ মাছে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযানে ১৩টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ২৫ জুলাই শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে ওইসব তথ্য জানান জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল হক। জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিক উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল হক বলেন, করোনা ভাইরাসের প্রকোপ এবং বন্যাজনিত কারণে এবার সীমিত পরিসরে ২১-২৭ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হচ্ছে। গত মঙ্গলবার জেলা উপজেলায় মাইকিং এবং লিফলেট, ব্যানার-ফেস্টুনের মাধ্যমে প্রচারণা ও ডিসি বাংলোর পুকুরে মাছের পোনা অবমুক্ত করে সপ্তাহের বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে প্রামাণ্য চিত্র প্রদর্শনী, মৎস্য চাষীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ এবং পরামর্শ প্রদান, পুুকরের মাটি-পানি পরীক্ষা, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মতবিনিময় সভা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা মৎস্য কর্মকর্তা জানান, জেলায় চলতি বন্যায় এখন পর্যন্ত ১২২টি পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১০৩ জন মৎস্য চাষীর প্রায় ১৫ হেক্টর আয়তনের ৩৩ মে.টন মৎস্য সম্পদ ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। যাতে মোট আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ৩৫ লক্ষ টাকা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে স্কুলছাত্রকে নির্যাতন ও মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads