ads

শনিবার , ২৫ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

খবর টি পড়েছেন : ১৯১
নকলায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মানহানীর মামলা দায়ের করার প্রতিবাদে উপজেলায় কর্মরত সাংবাদিক সমাজের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। ওই ৩ সাংবাদিক হচ্ছেন নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক কালেরকণ্ঠের উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন সরকার বাবু, নকলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি খন্দকার জসিম উদ্দিন এবং নকলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক ময়মনসিংহ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি নাসির উদ্দিন। তাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ২৪ জুলাই শুক্রবার বিকেলে নকলা শাহরিয়া ফাজিল মাদ্ররাসা প্রাঙ্গনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় সভায় সর্বসম্মতিক্রমে মিথ্যা মামলার প্রতিবাদসহ তীব নিন্দা জ্ঞাপন করা হয়।
নকলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহমেদের সভাপতিত্বে ও সাংবাদিক খন্দকার জসিম উদ্দিন মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি কলামিষ্ট সাংবাদিক তালাত মাহমুদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক সেলিম রেজা, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুর রফিক, দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম সুমন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. নূর হোসাইন, সম্মানীত সদস্য মাহবুবর রহমান, মিজানুর রহমান, মোশারফ হোসাইন ও দেলোয়ার হোসেন প্রমুখ। বক্তারা বলেন, অনতিবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে পরবর্তীতে জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ের সামনে মানববন্ধনসহ জেলা-উপজেলায় মানববন্ধন করা হবে। তাছাড়া কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। তারা বলেন, মিথ্যা মামলায় যে সকল সাংবাদিকদের মানসম্মান ক্ষুন্ন হয়েছে, প্রয়োজনে বেলায়েত হোসেন আকন্দের বিরুদ্ধে কোটি টাকার মানহানী মামলা করবেন বলেও তারা হুঁশিয়ারি দেন।
মামলা প্রসঙ্গে ওই সাংবাদিকগণ বলেন, যে খবরের জন্য মামলা দায়ের করা হয়েছে, সেই খবরটি তথ্য নির্ভর ও সঠিক প্রমানাদির ভিত্তিতে করা। আর ওই খবরের উপর ভিত্তি করে সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির প্রতিবেদনে তাকে দোষী সাব্যস্ত করা হয়। অতঃপর কৌশলে পরিচালনা করা বেলায়েত হোসেন আকন্দের ভাতিজা (বড় ভাইয়ের ছেলে) ফরিদ মিয়ার ডিলারের লাইসেন্স বাতিল করাসহ তার জামানত বাজেয়াপ্ত করা হয়। ১০ টাকা কেজি দরের চাল কেলেঙ্কারির বিষয়টি আয়নার মতো স্বচ্ছ ছিলো বলেই তদন্ত কমিটি কর্তৃক সরেজমিন তদন্তে সে দোষী প্রমাণিত হয়।
উল্লেখ্য, গত ১৭ জুলাই বৃহস্পতিবার নকলা উপজেলার টালকী ইউনিয়নের রামেরকান্দি গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে টালকী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন আকন্দের বিরুদ্ধে ১০ টাকা কেজি দরের চাল কেলেঙ্কারির খবর করায় বেলায়েত হোসেন বাদী হয়ে শেরপুর সি.আর আমলী আদালতে ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় সাপের ছোবলে আহত ব্যক্তির মৃত্যু পরবর্তী সংবাদ নকলায় বন্যার পানিতে ডুবে নিখোঁজের প্রায় ১৮ ঘন্টা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads