স্টাফ রিপোর্টার ॥ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে শেরপুরে বৃক্ষরোপণ করা হয়েছে। ২৪ জুলাই শুক্রবার দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১ হুমায়ুন কবীর রুমানের উদ্যোগে এবং ছাত্রলীগের সহায়তায় ১ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে শহরের দমদমা কালীগঞ্জ এলাকায় রাস্তার দু’পাশে ওই বৃক্ষরোপণ করা হয়।
ওই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আইনজীবী সমিতি, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের তথ্য-গবেষণা সম্পাদক রফিকুল ইসলাম আধার। কর্মসূচিতে প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানের পক্ষে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট। জেলা কৃষক লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন হাজারীর সভাপতিত্বে কর্মসূচিতে শেরপুর পৌরসভার প্যানেল মেয়র তৌহিদুর রহমান বিদ্যুৎ প্রিয় অতিথি এবং বিশিষ্ট ব্যবসায়ী আবু তালেব তালহা ও যুবলীগ নেতা আব্দুল খালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ওইসময় অন্যান্যের মধ্যে এডভোকেট মোঃ আশরাফুজ্জামান, জেলা রেড ক্রিসেন্টের যুব প্রধান ইউসুফ আলী রবিন, ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান মুজিব, ছাত্রলীগ নেতা শাহিদুর রহমান শাহিন, নয়ন তালুকদার, জহির রায়হান, রাকিবুল সুমন, বিপুল, তানভীর আহমেদ পাপ্পু, রাকিবুল হাসান রাকিব, রুহুল আমিন, রাব্বি, আশিক যুবলীগ নেতা আবু হানিফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।























