ads

শুক্রবার , ২৪ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার নকলায় বন্যার পানিতে ডুবে কিশোরের মৃত্যু

খবর টি পড়েছেন : ২২৫
এবার নকলায় বন্যার পানিতে ডুবে কিশোরের মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি : এবার শেরপুরের নকলায় বন্যার পানিতে ডুবে লাভলু মিয়া (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ২৪ জুলাই শুক্রবার বিকেলে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরবাছুরআলগী গ্রামে ওই ঘটনা ঘটে। লাভলু পার্শ্ববর্তী শেরপুর সদর উপজেলার তারাকান্দি গ্রামের আব্বাছ আলীর ছেলে।
জানা যায়, শুক্রবার বিকেলে লাভলু তার বন্ধুদের সাথে নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরবাছুরআলগী গ্রামে বন্যার পানি দেখতে যায়। ওইসময় বন্যার পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে গিয়ে মারা যায় লাভলু।
এদিকে এ নিয়ে গত ৪ দিনে জেলায় বন্যার পানিতে ও সাপের কামড়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শেরপুর সদর উপজেলায় পানিতে ডুবে ৩ জন, শ্রীবরদীতে পানিতে ডুবে ১ জন ও নকলায় পানিতে ডুবে ১জন এবং মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে ১জনের মৃত্যু হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বন্যার পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে মুজিববর্ষ উপলক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান রুমানের উদ্যোগে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads