ads

শুক্রবার , ২৪ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ভিজিএফ’র ১৬৩ বস্তা চালসহ গ্রেফতার ১

খবর টি পড়েছেন : ১৯৮
নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ভিজিএফ’র ১৬৩ বস্তা চালসহ গ্রেফতার ১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ভিজিএফ’র ১৬৩ বস্তা চালসহ ছাইদুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর ক্যাম্প)। ২৩ জুলাই বৃহস্পতিবার মধ্যরাতে পৌর শহরের কাচারিপাড়া মহল্লায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ওই ঘটনায় রাতেই বিশেষ ক্ষমতা আইনে ছাইদুলসহ ৩ জনের নামে মামলা দিয়ে ছাইদুলকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

Shamol Bangla Ads

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এ.এম সবুজ রানার নেতৃত্বে নালিতাবাড়ী পৌর শহরের উত্তর বাজারস্থ কাচারিপাড়া মহল্লার একটি ব্যক্তিগত গুদামঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই গুদাম থেকে বিক্রির জন্য সংরক্ষিত ভিজিএফ’র ১৬৩ বস্তা চাল উদ্ধার করা হয়। ওইসময় ভিজিএফ’র চাল রাখার অপরাধে ব্যবসায়ী ছাইদুল ইসলামকে হাতে-নাতে আটক করে র‌্যাব। পরে আটক ছাইদুলের কথামতো অপর একটি গুদামে কাবিখার ৩৮৪ বস্তা গম জব্ধ করা হয়। তবে গমগুলো বিভিন্ন প্রকল্প থেকে বৈধভাবে ক্রয় করার কথা জানালে এ ব্যাপারে আগামী রবিবার উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের উপস্থিতিতে তদন্ত শেষে সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়। অভিযান শেষে কাবিখার গম দাবিদার গুদামঘরটি উপজেলা প্রশাসনের মাধ্যমে সীলগালা করে দেওয়া হয়। ভিজিএফ’র ১৬৩ বস্তা চাল জব্দ করে রাতেই থানা হেফাজতে নেওয়া হয়েছে।
এছাড়াও র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপর ব্যবসায়ী ইউনুছ আলী এন্ন (৫৫) ও হাদিউল ইসলাম (৪৫) নামে অপর দুজন পালিয়ে গেছে। অভিযানকালে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান সাথে ছিলেন।
র‌্যাবসহ বিভিন্ন সূত্র জানায়, বিশেষ একটি সিন্ডিকেট র্দীঘদিন ধরে বিভিন্ন ইউনিয়ন থেকে হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরের ভিজিএফ এর চাল ক্রয় করে আসছিল। র‌্যাবের ডিএডি আনোয়ার হোসেন জানান, ওই ঘটনায় নালিতাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, অভিযানে ১ জনকে ১৬৩ বস্তা ভিজিএফ এর চালসহ হাতেনাতে আটক করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে চুরির অপবাদে স্কুলছাত্রকে বেঁধে নির্যাতন ॥ এলাকায়… পরবর্তী সংবাদ শেরপুরে বন্যার পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads