ads

বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বন্যার পানিতে সাতাঁর কাটতে গিয়ে স্কুলছাত্রী ও কিশোরের মৃত্যু

খবর টি পড়েছেন : ২০২
শেরপুরে বন্যার পানিতে সাতাঁর কাটতে গিয়ে স্কুলছাত্রী ও কিশোরের মৃত্যু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর ও শ্রীবরদী উপজেলায় বন্যার পানিতে সাঁতার কাটতে গিয়ে এক স্কুলছাত্রী ও কিশোর কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। ২৩ জুলাই বৃহস্পতিবার পৃথক ওই দু’টি ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের খাসপাড়া এলাকার জমসেদ আলীর মেয়ে বন্যা আক্তার (১৪) এবং শ্রীবরদী পৌরসভার তাতিহাটি নয়াপাড়া এলাকার আবু শামার ছেলে আলী আকবর (১৭)। বন্যা চরশ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী এবং আলী আকবর পেশায় কাঠমিস্ত্রী ছিলো। এ নিয়ে গত ৪ দিনে বন্যার পানিতে ডুবে ও সাপের কামড়ে শেরপুরে ৪ জনের মৃত্যু ঘটলো।

Shamol Bangla Ads

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির চারিদিকে পানি উঠায় কলার ভেলায় করে কয়েকজন বান্ধবীর সাথে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বন্যার পানিতে সাঁতার কাটতে যায় স্কুলছাত্রী বন্যা আক্তার। কিন্তু আকস্মিকভাবে কলার ভেলাটি উল্টে তার নিচে চাপা পড়ে বন্যা। একসময় স্রোতের টানে পানিতে ডুবে তার মৃত্যু ঘটে।
এদিকে দুপুরে শ্রীবরদী পৌর শহরের তাতিহাটি নয়াপাড়া এলাকায় বন্যার পানিতে টইটুম্বুর মিরকি বিলে কিশোর কাঠমিস্ত্রী আলী আকবরসহ একদল যুবক সাঁতার কাটতে যায়। ওইসময় সবার অজান্তে বিলের পানিতে তলিয়ে যায় আলী আকবর। কিছুক্ষণ পর তার সাথের যুবকরা পানিতে খুঁজতে খুঁজতে প্রায় ৭/৮ ফুট পানির নিচ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। পরে আলী আকবরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় নিজস্ব অর্থায়নে ইবতেদায়ী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান পরবর্তী সংবাদ নকলায় আলু চাষীদের মাঝে বিএডিসি’র চেক বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads