ads

বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সাড়ে ৪৮ লক্ষ টাকার চেক বিতরণ

খবর টি পড়েছেন : ১৮৯
শেরপুরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সাড়ে ৪৮ লক্ষ টাকার চেক বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৫৭ জনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২৩ জুলাই বৃহস্পতিবার সকালে সদর উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা সমাজসেবা অফিসে ওইসব অনুদানের চেক বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি প্রাান্তিক জনগোষ্ঠীর ৭০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ১২ লক্ষ ৬০ হাজার টাকার অনুদান, অনগ্রসর শিক্ষা উপবৃত্তির ২৭ জন শিক্ষার্থীর মাঝে ২ লক্ষ ৬৬ হাজার ৪শত টাকার চেক ও ৩৬০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ৩৩ লক্ষ ৩৬ হাজার টাকার চেকসহ মোট ৪৮ লক্ষ ৬২ হাজার ৪শ টাকার চেক তুলে দেন।

Shamol Bangla Ads

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম। সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শবনম মুস্তারী, সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মাহমুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় আলু চাষীদের মাঝে বিএডিসি’র চেক বিতরণ পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে কারেন্ট জাল বিরোধী অভিযানে ৬০ হাজার টাকা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads