ads

বুধবার , ২২ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে নিহত ১, আহত ১

খবর টি পড়েছেন : ২৪৮
শেরপুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে নিহত ১, আহত ১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুরের নকলায় বিলে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে একজনের মৃত্যু এবং আরও একজন আহত হয়েছে। ২১ জুলাই মঙ্গলবার মধ্যরাতে উপজেলার বানের্শ্বদী ইউনিয়নের বাউসা গ্রামের বাউসা বিলে ওই ঘটনা ঘটে। নিহত আব্দুস সোবাহান ওরফে ভূষি (৫২) বাউশি গ্রামের মৃত নছিম উদ্দীনের ছেলে এবং জামাল মিয়া (৫০) একই গ্রামের হুরমুজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে আব্দুস সোবাহান ভূষি ও জামাল মিয়া বাউসা বিলে বন্যার পানি বৃদ্ধির ফলে কারেন্ট জাল নিয়ে মাছ ধরতে পানিতে যায়। ওইসময় সোবাহানের পিঠে একটি বিষধর সাপে কামড় দিলে সে পাশে থাকা তার জামাল মিয়াকে ডাক দিলে সেও জানায়, তার হাতেও সাপে কামড় দিয়েছে। পরে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুস সোবাহানকে মৃত ঘোষণা করেন। আহত জামাল মিয়া একই হাসপাতালে অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীর সেই অধ্যক্ষের বিরুদ্ধে এবার বসতভিটা থেকে উচ্ছেদ… পরবর্তী সংবাদ নকলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads