ads

মঙ্গলবার , ২১ জুলাই ২০২০ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোনালদোর জোড়া গোলে জুভেন্টাসের জয়

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২১, ২০২০ ৩:৩৭ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : ইতালিয়ার লিগে নিজের গোলের হাফসেঞ্চুরি পূর্ণ করতে লাজিওর বিপক্ষে আজকের ম্যাচে ১টি গোলই যথেষ্ট ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য। তবে এক গোলের বিপক্ষে দুটি গোল করে দলকে ২-১ গোলে জিতিয়েছেন তিনি। আর এই ২ গোলের মাধ্যমে রেকর্ডবুকের আরেকটি পাতায় নিজের নাম লিখিয়েছেন সিআরসেভেন। রেকর্ডটি হলো ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি আয় ৫০ বা তার বেশি গোল করেছেন তিনি।

Shamol Bangla Ads

এ পর্যন্ত সিরিআর এই মৌসুমে ৩০টি গোল করেছেন তিনি। লাজিওর সিরো ইমোবিলও তার সমান ৩০টি গোল করেছেন। এখন রোনালদোর সামনে তৈরি হয়েছে সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ। আর তিনি যদি শেষ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা হিসেবে মৌসুম শেষ করতে পারেন তাহলে একমাত্র খেলোয়াড় হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি আয় সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ডও গড়তে পারবেন তিনি।
এদিকে রোনালদোর এই ২ গোলের মাধ্যমে টানা ৩ ম্যাচের পর প্রথম জয় পেয়েছে ওল্ড লেডিরা। আর এতে করে সিরি আয় টানা নবম শিরোপার আরো কাছে চলে গেছে জুভেন্টাস। বর্তমানে দ্বিতীয়স্থানে থাকা ইন্টার মিলানের চেয়ে ৮ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে রোনালদো দিবালারা। এই মৌসুমে তাদের আরো ম্যাচ বাকি রয়েছে ৪টি। তবে এই ৪ ম্যাচ খেলার আগেই জুভেন্টাসের শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে। কারণ ইন্টার মিলান যদি কোনো কথায় বাকি ম্যাচগুলোর ২টিতে হেরে বসে তাহলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে তাদের।

Need Ads
error: কপি হবে না!