ads

সোমবার , ২০ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

খবর টি পড়েছেন : ১৪৬
শ্রীবরদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে পানিতে ডুবে রাব্বী নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ২০ জুলাই সোমবার সকালে পৌরশহরের তাতিহাটি এলাকায় বাড়ির পাশে ডোবার পানিতে খেলতে গিয়ে ওই ঘটনা ঘটে। মৃত রাব্বী স্থানীয় আরিফ মিয়ার ছেলে।

Shamol Bangla Ads

মৃত শিশুর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আশপাশের শিশুদের সাথে খেলতে গিয়ে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে সবার অজান্তে পানিতে ডুবে যায় রাব্বী। পরে আশপাশের লোকজন রাব্বীকে ডোবার পানিতে ভাসতে দেখে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সাবেক কাউন্সিলর শাহ আলম জানান, ভারি বৃষ্টির কারণে ওই ডোবাতে পানি জমে। এতে শিশুরা খেলতে গেলে রাব্বী ডুবে যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন জানান, হাসপাতালে ভর্তির আগেই শিশুটি মারা গেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তার মহানুভবতা পরবর্তী সংবাদ শেরপুরে নিজের গড়া কলেজের অধ্যক্ষের বিচার দাবি করলেন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads