ads

সোমবার , ২০ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তার মহানুভবতা

খবর টি পড়েছেন : ২৩৩
নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তার মহানুভবতা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে’ কিংবদন্তি শিল্পী ভূপেন হাজারিকার গানের এই কথাগুলো যে কত সত্যি, তা আবার প্রমাণ করলেন শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান। তিনি ১৮ জুলাই শনিবার সন্ধ্যায় উপজেলার একটি বেসরকারি হাসপাতালে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশু জান্নাতুল মাওয়াকে এক ব্যাগ রক্ত দিয়েছেন।
জানা যায়, জান্নাতুল মাওয়া নকলা শহরের লাভা এলাকার মমিন মিয়ার মেয়ে। তাঁর বয়স ছয় বছর। সে একটি ইবতেদায়ি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। মমিন ঢাকার কুর্মিটোলায় আনসার ব্যাটালিয়নের সদস্য হিসেবে কর্মরত। ২০১৯ সালের সেপ্টেম্বরে জান্নাতুল মাওয়া থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়। তার রক্তের গ্রুপ বি পজিটিভ। এরপর থেকে চিকিৎসকের পরামর্শে প্রতি মাসে তার শরীরে রক্ত দিতে হচ্ছে।

Shamol Bangla Ads

জান্নাতুলের জন্য প্রতি মাসে রক্ত সংগ্রহের কাজে সহযোগিতা করে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাডব্যাংক অব নকলা ও বিডি ক্লিন নকলা। সংগঠন দুটি চলতি মাসের রক্তের জন্য অনেকের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু রক্ত সংগ্রহ করা সম্ভব হচ্ছিল না। এতে শিশু জান্নাতুলের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। একপর্যায়ে বিষয়টি জানতে পারেন ইউএনও জাহিদুর রহমান। তাঁর রক্তের গ্রুপও বি পজিটিভ। এরপর এই করোনা পরিস্থিতির মধ্যেও তিনি জান্নাতুলের জন্য রক্তদানে আগ্রহ প্রকাশ করেন।
ইউএনও জাহিদুরের এমন আগ্রহে সংগঠন দুটি ও শিশুটির পরিবারের সদস্যরা আশার আলো দেখেন। এরপর শনিবার সন্ধ্যায় উপজেলার একটি বেসরকারি হাসপাতালে গিয়ে ইউএনও জাহিদুর রহমান শিশু জান্নাতুলকে এক ব্যাগ রক্ত দান করেন। এ সময় বিডি ক্লিন নকলার সমন্বয়ক আবদুল্লাহ আল আমিন, ব্লাডব্যাংক অব নকলার সদস্য ফজলে রাব্বি, নাহিদুল ইসলাম, রাকিবুর রহমান, সাব্বির আলম ও জান্নাতুল মাওয়ার মা ফারজানা বেগম উপস্থিত ছিলেন।
জান্নাতুল মাওয়ার মা ফারজানা বেগম বলেন, ‘ইউএনও স্যার আমার মেয়েকে রক্ত দিয়েছেন। এ জন্য আমরা খুব খুশি ও তাঁর কাছে গভীরভাবে কৃতজ্ঞ। আল্লাহ তাঁর মঙ্গল করুন।’
এ বিষয়ে জাহিদুর রহমান বলেন, ছাত্রজীবনে তিনি ৩ বার রক্ত দিয়েছিলেন। চাকরিজীবনে এই প্রথম রক্ত দিলেন। একটি শিশুর জীবন বাঁচাতে রক্ত দিতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে ৩ বখাটে… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads