ads

মঙ্গলবার , ১৪ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ব্রিজের সংযোগ সড়কে ধস ॥ দুর্ঘটনার আশঙ্কা

খবর টি পড়েছেন : ১৭৫
ঝিনাইগাতীতে ব্রিজের সংযোগ সড়কে ধস ॥ দুর্ঘটনার আশঙ্কা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আয়নাপুর ব্রিজের সংযোগ সড়কে অতি বর্ষণের কারণে ভাঙন দেখা দিয়েছে। ফলে ওই পথে যাতায়াতকারীরা রয়েছে চরম আতঙ্কে। ওই পথে প্রতিদিন শতশত মানুষ ও ছোট-বড় যানবাহন চলাচল করে থাকে। ২০১৬ সালে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ওই ব্রিজের সংযোগ সড়কের নিচ থেকে মাটি সরে যাওয়ায় এখানে সৃষ্টি হয়েছে গর্ত। ফলে যেকোন মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা।

Shamol Bangla Ads

কাংশা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল হক ধলু জানান, ব্রিজের পাশে রাস্তা ধসের কারণে ওই পথে যানবাহন চলাচল করতে গিয়ে মাঝে-মধ্যেই দুর্ঘটনা ঘটছে। রাতের আঁধারে অপরিচিত কেউ মোটরসাইকেল বা কোন যানবাহন যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। তিনি বলেন, ব্রিজের পাশের গর্তটি জরুরী ভিত্তিতে সংস্কারের ব্যবস্থা করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, গত কয়েকদিনের অবিরাম বর্ষণে ব্রিজের পাশে ভাঙনের সৃষ্টি হয়েছে। এখানে মাটি ভরাট ও মেরামতের জন্যে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, জরুরী ভিত্তিতেই ভাঙা অংশটি মেরামত করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আরও ২ জন করোনায় আক্রান্ত : মোট… পরবর্তী সংবাদ শেরপুরে বেদখল হওয়া ৫০ একর সরকারি জমি উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads