শেরপুরে চিকিৎসকসহ আরও ৩ জন করোনায় আক্রান্ত

খবর টি পড়েছেন : ২৪০
শেরপুরে চিকিৎসকসহ আরও ৩ জন করোনায় আক্রান্ত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুরে নতুন করে আরও ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ২৬৭ জন। এদের মধ্যে ২২৮ জন সুস্থ হয়েছেন। আর ৪ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়ন পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের একজন চিকিৎসক ও সদর উপজেলার ২ জন বাসিন্দা। ১১ জুলাই শনিবার রাতে সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ ওইসব তথ্য জানান।

Shamol Bangla Ads

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য বুলেটিনে জানা গেছে, এ পর্যন্ত জেলায় আক্রান্ত ২৬৭ জনের মধ্যে শেরপুর সদরে ১১২, নকলায় ৫০, নালিতাবাড়ীতে ৫৫, ঝিনাইগাতীতে ২৭ ও শ্রীবরদী উপজেলায় ২৩ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে নয়জন চিকিৎসকসহ ৪৯ জন স্বাস্থ্যকর্মী ও ২৯ জন পুলিশ সদস্য আছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার ঝিনাইগাতীর সেই অধ্যক্ষের বিচার চান নির্যাতিতা বিধবা… পরবর্তী সংবাদ শেরপুরে ঈদ উপলক্ষে ব্যাংক-বীমা ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads