ads

রবিবার , ১২ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ঈদ উপলক্ষে ব্যাংক-বীমা ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে পুলিশের মতবিনিময় সভা

খবর টি পড়েছেন : ১৭৯
শেরপুরে ঈদ উপলক্ষে ব্যাংক-বীমা ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে পুলিশের মতবিনিময় সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ পপবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেরপুরে সার্বিক নিরাপত্তা, জাল টাকা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে স্থানীয় ব্যাংক-বীমা ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই রবিবার সকালে জেলা পুলিশের উদ্যোগে সদর থানায় আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম।

Shamol Bangla Ads

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল আলম ভুইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন ব্যাংক কর্মকর্তা ও বাবসায়ী নেতৃবৃন্দ নির্বিঘ্নে ঈদ বাজারে সুষ্ঠুভাবে ব্যবসা ও আর্থিক লেনদেন পরিচালনা করার মতামত প্রকাশ করেন। ওইসময় পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর হাবিবুর রহমান, জেলা পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি ফখরুল মজিদ খোকন, জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক চন্দন সাহা, চেম্বার অব কমার্সের পরিচালক মনির আহমেদ, সোনালী ব্যাংক প্রধান শাখার সেকেন্ড অফিসার আব্দুল আওয়াল, ব্র্যাক ব্যাংক শেরপুর শাখার ম্যানেজার মিল্লাত হোসেন, উত্তরা ব্যাংকের আনোয়ার উল্লাহ, পূবালী ব্যাংকের মাহবুবুর রহমান, সোশ্যাল ইসলামী ব্যাংকের ফয়জুর রহমান তপু, পদ্মা ব্যাংকের মাহফুজুর রহমান কিরণসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংক কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন সদর থানার এসআই হাবিবুর রহমান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে চিকিৎসকসহ আরও ৩ জন করোনায় আক্রান্ত পরবর্তী সংবাদ শেরপুরের নয়া অতিরিক্ত জেলা প্রশাসক ওয়ালীউল হাসান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads