শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন হয়েছে। ১১ জুলাই শনিবার সকালে করোনায় ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের জন্যে প্রধানমন্ত্রী বরাবর প্রণোদনার দাবিতে উপজেলা সদরে ওই মানববন্ধন করা হয়। সকাল ১১টা হতে সাড়ে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে ৩০টি কিন্ডারগার্টেনের শিক্ষকরা অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আহবায়ক এম.এ ছাত্তার বাবু, যুগ্ম আহবায়ক আবুল কাশেম, যুগ্ম আহাবায়ক হাফিজুর রহমান ফারুক, যুগ্ম আহবায়ক রনি মোদক, সদস্য মিজানুর রহমান, সবুজ মিয়া প্রমুখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।























