ঝিনাইগাতীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সনদ বিতরণ

খবর টি পড়েছেন : ১৮৮
ঝিনাইগাতীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সনদ বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ ‌‘মহামারি কোভিড-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই শনিবার সকালে উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে ওই সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন।

Shamol Bangla Ads

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুস্মিতা দত্তের সভাপতিত্বে সভায় উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ মনিরুজ্জামান, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী সুলতানা রাজিয়া, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ সেলিম রেজা, পরিবার কল্যাণ পরিদর্শিকা শিরিনা আক্তার, নলকুড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও ঝিনাইগাতী সদর ইউনিয়নকে সনদ পত্র দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৫০ সংস্কৃতিকর্মীর হাতে অনুদানের চেক তুলে দিলেন… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads