স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ২০১৮-১৯ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন জেলা প্রশাসনের ৬ কর্মকর্তা-কর্মচারী। এরা হচ্ছেন শেরপুরের বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল হাসান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মেসবাহ-উল-আলম ভুইয়া, সাধারণ শাখার অফিস সহকারী আব্দুর রহিম ও সিএ কাম ইউডিএ রেজাউল করিম।

কর্মক্ষেত্রে সৎ, নিষ্ঠাবান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সামাজিক সুশাসন প্রতিষ্ঠায় প্রত্যয়ী সরকারি কর্মচারীদের উৎসাহিত করার অংশ হিসেবে ২০১৮-১৯ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার লাভ করেন তারা। ৯ জুলাই বৃহস্পতিবার সীমিত পরিসরে জেলা প্রশাসক আনার কলি মাহবুব জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্তদের মাঝে সার্টিফিকেট ও বিজয়ীদের এক মাসের মূল বেতন প্রদান করেন।
পুরস্কার প্রদানকালে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নমিতা দে, নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, সহকারী কমিশনার মাহমুদুল হাসান, এনডিসি মিজানুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৭ সাল হতে সারা দেশে সরকারি দপ্তরসমূহে শুদ্ধাচার পুরষ্কার প্রদানের সিদ্ধান্ত নেয় সরকার।
























