স্টাফ রিপোর্টার : করোনা পরিস্থিতিতে সারা দেশের মতো শেরপুরেও রবিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল মেলা। ২৯ জুন সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ডিজিটাল মেলা-২০২০ আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ভিডিও কনফারেন্সিংয়ে শেরপুর জেলার প্রতিনিধিত্ব করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। মেলায় জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর এবং স্ট্যার্টআপ উদ্যোক্তারা তাদের অনলাইন নাগরিক পরিষেবা সম্পর্কে বিভিন্ন তথ্য, ছবি ও ভিডিও কনটেন্ট উপস্থাপন করছেন।

অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে এ মেলায় অংশগ্রহণ করে বিভিন্ন প্রতিষ্ঠানের নাগরিক পরিষেবা সম্পর্কে জানা যাচ্ছে। মেলা উপভোগের জন্য ভিজিট করুন ওয়েবসাইট www.sherpur.gov.bd/site/view/digitalfair2020। কাল মঙ্গলবার পর্যন্ত চলবে এ ডিজিটাল মেলা।

























