ads

সোমবার , ২৯ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

খবর টি পড়েছেন : ২১৫
নকলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় হতে প্রাপ্ত বরাদ্দ থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” শীর্ষক কর্মসূচির আওতায় শেরপুরের নকলায় শিক্ষাবৃত্তি, বাইসাইকেল, সুপেয় গভীর নলকূপ ও সেমি পাকা ল্যাট্রিন বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ২৯ জুন সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, সহকারি কমিশনার (ভুমি) তাহমিনা তারিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে ওইসব সহায়তা বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

সহায়তার মধ্যে ছিল উপজেলার ৭৮ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে মাথাপিছু নগদ ১ হাজার টাকা, মাধ্যমিক বিদ্যালয়ের ৪৭ জন শিক্ষার্থীকে মাথাপিছু নগদ ১৫শ টাকা, উচ্চ মাধ্যমিকের ১৪ জন শিক্ষার্থীকে মাথাপিছু ২৪শ টাকা ও বিশ্ববিদ্যালয়ের ১৩ জন শিক্ষার্থীকে মাথাপিছু ৩ হাজার টাকা এবং মাধ্যমিকে অধ্যয়নরত ১১ জন শিক্ষার্থীকে বিদ্যালয়ে যাতায়াতের জন্য ১১টি বাইসাইকেল, ৫টি সুপেয় গভীর নলকূপ ও ৩টি সেমি পাকা ল্যাট্রিন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ পরবর্তী সংবাদ শেরপুরে অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল মেলার উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads