ads

সোমবার , ২৯ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে স্বামীর মৃত্যুর ২৫ বছরেও মিনার ভাগ্যে জুটেনি বিধবা ভাতার কার্ড

খবর টি পড়েছেন : ১৯১
ঝিনাইগাতীতে স্বামীর মৃত্যুর ২৫ বছরেও মিনার ভাগ্যে জুটেনি বিধবা ভাতার কার্ড
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে হতদরিদ্র স্বামীর মৃত্যুর ২৫ বছরেও মিনা বেগমের (৪৫) ভাগ্যে জুটেনি বিধবা ভাতার কার্ড। মিনা বেগম উপজেলার ধানশাইল ইউনিয়নের ধানশাইল গ্রামের মৃত শাহজালালের স্ত্রী।
জানা যায়, বিয়ের মাত্র ৫ বছর পরই মিনা বেগমের স্বামী শাহজালালের মৃত্যু হয়। অন্যের বাড়িতে ঝিয়ের কাজ ও হোটেল-রেঁস্তোরায় কাজ করে জীবিকা নির্বাহ করেন মিনা বেগম। সহায়-সম্বল বলতে নেই কিছুই। নেই কোন সন্তানাদি। ঘর-বাড়ি না থাকায় অন্যের বাড়ির আশ্রিতা তিনি। শারীরিক অবস্থার কারণে আগের মতো এখন আর কাজ-কর্মও করতে পারেন না। একদিন কাজে না গেলে অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবন-যাপন করতে হয় তাকে।

Shamol Bangla Ads

বিধবা ভাতা’র কার্ড না পাওয়া প্রসঙ্গে মিনা বেগম বলেন, একটি কার্ডের জন্য স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলীর কাছে দীর্ঘদিন ঘুরেছেন। তিনি ওই কার্ড করে দেয়ার কথা বলে তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও নগদ ৩ হাজার টাকাও নিয়েছেন। কিন্তু আজও ভাগ্যে জুটেনি সেই কার্ড।
অন্যদিকে ইউপি সদস্য মোহাম্মদ আলী টাকা নেয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ওই বিধবার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নেয়া হয়েছে। সামনে বিধবা ভাতার কার্ড বরাদ্দ পেলেই তাকে দেয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে এবার করোনায় আক্রান্ত হলেন বিচারক পরবর্তী সংবাদ সব থানাকে ১ মাসের মধ্যে মাদক ও দুর্নীতিমুক্ত…

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads
Shamol Bangla Ads