ads

শুক্রবার , ২৬ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় সড়ক দুর্ঘটনায় ট্রলিচালক নিহত

খবর টি পড়েছেন : ২২৭
নকলায় সড়ক দুর্ঘটনায় ট্রলিচালক নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় পিকআপ ভ্যান ও শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির সংঘর্ষে ট্রলিচালক সোবাহান মিয়া (৪৫) নিহত হয়েছেন। ২৫ জুন বৃহস্পতিবার বিকেলে উপজেলার জালালপুর এলাকার নকলা-শেরপুর মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত সোবাহান উপজেলার দক্ষিণ নকলার সুরুজ্জমানের ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে নকলা থেকে শেরপুরগামী একটি পণ্যবাহী পিকআপ ভ্যান ও ট্রলির সংঘর্ষ হয়। এতে ট্রলিচালক গুরুতর আহত হলে স্থানীয়রা নকলা হাসাপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক সোবাহানকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নকলা থানা পুলিশ বিষয়টি সদর থানাকে অবহিত করলে সদর থানা পুলিশ পিকআপ ভ্যান ও চালককে আটক করে।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় পিকআপ ভ্যান ও চালককে আটক করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে প্রতারণা ও অপপ্রচারের শিকার মাদ্রাসা শিক্ষক ॥… পরবর্তী সংবাদ শেরপুরে নতুন করে ১০ জন করোনায় আক্রান্ত :…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads