ads

বুধবার , ২৪ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রতারণা ও অপপ্রচারের শিকার মাদ্রাসা শিক্ষক ॥ বিচার দাবিতে সংবাদ সম্মেলন

খবর টি পড়েছেন : ২৩৪
শেরপুরে প্রতারণা ও অপপ্রচারের শিকার মাদ্রাসা শিক্ষক ॥ বিচার দাবিতে সংবাদ সম্মেলন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের কুরুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক শহিদুর রহমান ওরফে আবু সামা একই উপজেলার কাউনেরচর গ্রামের জনৈক হাবিবুর রহমানের ছেলে ছানোয়ার হোসেন ছানু এবং তার অপরাপর সহযোগির দ্বারা প্রতারণা-অপপ্রচারের প্রতিবাদ ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শিক্ষক আবু সামা। ২৪ জুন বুধবার দুপুরে কুরুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অফিস কক্ষে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষক আবু সামা উপস্থিত সাংবাদিকদের বলেন, ছানোয়ার হোসেন ছানুর সাথে দুই বছর পূর্বে তার পরিচয়ের সুবাদে শিক্ষক আবু সামাকে ওই প্রতারক বলেন, সে ঢাকায় একটি মাদ্রাসায় চাকুরি করেন। ওইসময় শিক্ষক আবু সামার প্রতিষ্ঠিত এতিমখানার জন্য মোটা অংকের অনুদান পাইয়ে দেয়ার প্রলোভনে ফেলে প্রতারক ছানোয়ার হোসেন ছানু ১০ হাজার টাকা হাতিয়ে নেয় এবং এরপর থেকে সে গা ঢাকা দেয়। এছাড়াও পরবর্তীতে প্রতারক ছানোয়ার হোসেন ছানু চলতি বছরের ২১ ফেব্রুয়ারি ফেসবুকের মাধ্যমে শিক্ষক আবু সামা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছেন এমন অপপ্রচার চালায় এবং তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেন বলে তিনি অভিযোগ করেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ভুক্তভোগী শিক্ষক শহিদুর রহমান ওরফে আবু সামা প্রতারক ছানোয়ার হোসেন ছানু ও তার অপরাপর সহযোগি ঢনঢনিয়া গ্রামের মৃত জহুরুল হকের ছেলে মোঃ হাবিবুল্লাসহ আরও ১০/১৫ জনকে অজ্ঞাত আসামী করে শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি তার বিরুদ্ধে অপ্রপ্রচারকারী প্রতারক ও অপরাপর সহযোগিদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। ওইসময় শিক্ষক আবু সামার বিরুদ্ধে ধর্মান্তরিত হওয়ার মিথ্যা অপপ্রচার চালানোর প্রতিবাদ করেছেন স্থানীয় এলাকাবাসী।
সংবাদ সম্মেলনে কুরুয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মঞ্জু মিয়া, কুরুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও: সুলায়মান হোসেন, শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দসহ মাদ্রাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত ২ পরিবারকে আর্থিক অনুদান… পরবর্তী সংবাদ নকলায় সড়ক দুর্ঘটনায় ট্রলিচালক নিহত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads