স্টাফ রিপোর্টার ॥ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি, শেরপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেন সমিতির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সহ-সভাপতি নূর হোসেন, হারুন অর রশিদ, জাহাঙ্গীর আলম, লাকী, লাইলীসহ দেড়শতাধিক শিক্ষক ও শিক্ষিকা। পরে ৭ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনা মহামারীর সময়ে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে ৩৪ বছর যাবত বেতন না পেয়ে অমানববিকভাবে মানবেতর জীবন-যাপন করছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকরা। তাই তাদের প্রাণের দাবি পূরণে সরকারকে দ্রুত এগিয়ে আসার আহবান জানান নেতৃবৃন্দ। নইলে জুলাই মাসের এক তারিখ থেকে বাংলাদেশের সকল শিক্ষকদের নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচীর ঘোষণা দেওয়া হয় মানববন্ধন থেকে।
























