ads

রবিবার , ১৪ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ৭৮ বছর বয়সেও হাসেন আলীর ভাগ্যে জুটেনি বয়স্কভাতার কার্ড

খবর টি পড়েছেন : ২৪৫
ঝিনাইগাতীতে ৭৮ বছর বয়সেও হাসেন আলীর ভাগ্যে জুটেনি বয়স্কভাতার কার্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ৭৮ বছর বয়সেও সহায় সম্বলহীন হাসেন আলীর ভাগ্যে জুটেনি বয়স্ক ভাতার কার্ড। হাছেন আলী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাসলিগাঁও গ্রামের মৃত আক্কু শেখের ছেলে। বসতভিটের ১ শতাংশ জমি ছাড়া সহায় সম্বল বলতে তার আর কিছুই নেই।
গ্রামবাসীরা জানান, হাসেন আলী মানসিক ভারসাম্যহীন হওয়ায় একাধিক বিয়ে করলেও তাকে রেখে চলে গেছে সবাই। তার নেই কোন ছেলে-মেয়ে। ১ শতাংশ জমি থাকলেও তার ছিলোনা মাথা গুজার ঠাঁই। গ্রামবাসীরা মিলে ছোট্ট একটি ঘর করে মাথা গুজার ঠাঁই করে দিয়েছেন। অন্যের বাড়িতে কাজ কর্ম করে পেট চলে তার। নিজেই রান্না করে খেয়ে না খেয়ে দিন কাটে হাসেন আলীর। বয়সের ভারে এখন কর্মহীন হয়েছেন তিনি। ফলে দিন কাটে তার অনাহারে-অর্ধাহারে। গ্রামের লোকজন দয়া করে কেউ কিছু দিলে তাই খেয়ে দিন কাটে তার। তার ঘরে ছিলো না থাকার একটি চৌকিও। স্থানীয় সাংবাদিক তরিকুল আলমের দৃষ্টি পড়ে হাসেন আলীর দিকে। পরে তিনি ছোট্ট একটি কাঠের চকি ও ১০ কেজি চাল কিনে দেন তাকে। ওই চৌকিতে তার শুয়ে থাকার ব্যবস্থা হলেও সামান্য বৃষ্টি হলেই ঘরে পানি পড়ে। ওইসময় ঘরে থাকা কষ্টসাধ্য হয়ে পড়ে। করোনা পরিস্থিতি মোকাবেলায় এলাকার অনেকেই সরকারি সাহায্য-সহযোগিতা পেলেও হাসেন আলীর ভাগ্যে জুটেনি কোন সাহায্য-সহযোগিতা।

Shamol Bangla Ads

বয়স্কভাতার কার্ডের ব্যাপারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বারের কাছে যাওয়া হয়েছিল কিনা জানতে চাওয়া হলে হাসেন আলী বলেন, গত ১০ বছরে বহুবার গিয়েছি ১টি বয়স্কভাতা কার্ডের জন্যে। কেউ কার্ড দেওয়ার বিষয়ে না করেননি। পরিচয়পত্রের ফটোকপিও নিয়েছেন তারা। কিন্তু আজও তার ভাগ্যে জুটেনি একটি বয়স্কভাতার কার্ড। বর্তমানে হাসেন আলী মানবেতর জীবন যাপন করছেন। মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম তোতা বলেন, হাসেন আলী নামে কাউকে আমি চিনি না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় বিদ্যুৎস্পৃষ্টে ৬ মাসের শিশুর মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে এবার জুম অ্যাপে ভিডিও কনফারেন্সে হলো জেলা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads