ads

বুধবার , ৩ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে চিকিৎসক ও সাংবাদিকসহ আরও ১০ জনের করোনা শনাক্ত ॥ মোট শনাক্ত ৯৪

খবর টি পড়েছেন : ২০৮
শেরপুরে চিকিৎসক ও সাংবাদিকসহ আরও ১০ জনের করোনা শনাক্ত ॥ মোট শনাক্ত ৯৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে চিকিৎসক ও সাংবাদিকসহ নতুন করে আরও ১০ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ৩ দিন পর ময়মনসিংহ মেডিকেল কলেজের পরীক্ষাগার থেকে ২ জুন মঙ্গলবার শেরপুর জেলার নমুনা পরীক্ষার ওই প্রতিবেদন পাওয়া গেছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৯৪ ।
জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে শেরপুর সদরের ৬ জন, ঝিনাইগাতীর ৩ জন এবং শ্রীবরদী উপজেলার একজন রয়েছেন। এর মধ্যে ঝিনাইগাতী উপজেলার একজন চিকিৎসক ও একজন সাংবাদিক এবং শেরপুর সদর উপজেলার ৭ বছরের এক শিশু রয়েছে। জেলায় এই প্রথম একজন সাংবাদিক করোনাভাইরাসে সংক্রমিত হলেন। তিনি স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক। সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোবারক হোসেন ওইসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামাজিক সংস্পর্শের কারণেই ওই ব্যক্তিরা করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিরা সবাই বাড়িতে আইসোলেশনে থাকবেন। তাদের সংস্পর্শে আসা অন্যদের নমুনা সংগ্রহ করা হবে। তিনি আরও বলেন, গত ৫ এপ্রিল জেলায় প্রথম ২ নারী করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর দুই মাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ জনে। এর মধ্যে শেরপুর সদরে ৫০ জন, শ্রীবরদীতে ১১ জন , ঝিনাইগাতীতে ১০ জন, নকলায় ১১ জন এবং নালিতাবাড়ী উপজেলায় ১২ জন রয়েছেন। মারা গেছেন একজন। এই সময়ে সুস্থ হয়েছেন ৫১ জন। আক্রান্তদের মধ্যে ৭ জন চিকিৎসকসহ ৩০ জন স্বাস্থ্যকর্মী ও ২৪ জন পুলিশ সদস্য রয়েছেন। সংক্রমণের বিস্তার প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় গেটে জীবাণুনাশক স্প্রে… পরবর্তী সংবাদ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকসেবীকে ১ বছরের কারাদণ্ড

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads