ads

মঙ্গলবার , ২ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে পিপিই বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান নাইম

খবর টি পড়েছেন : ১৯৪
ঝিনাইগাতীতে পিপিই বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান নাইম
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে করোনা ভাইরাস মোকাবেলায় উপজেলা পরিষদের পক্ষ থেকে পিপিই (পার্সোনাল প্রটেকশন ইক্যুপমেন্ট) ও মাস্ক বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। ১ জুন সোমবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে চিকিৎসক, পুলিশ, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের মধ্যে ওই পিপিই ও মাস্ক বিতরণ করেন তিনি। ওইসময় উপজেলা চেয়ারম্যান নাইম বলেন, এ সংকটময় মূহূর্তে যারা প্রতিনিয়ত মানুুষের কাছে গিয়ে সেবা দিয়ে যাচ্ছেন, তাদের কথা চিন্তা করে উপজেলা পরিষদের পক্ষ থেকে ২শ পিস সার্জিক্যাল পিপিই ও মাস্ক বিতরণ করা হলো।

Shamol Bangla Ads

পিপিই বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাগণ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ব্যবসায়ীপুত্র ফাহিম পরবর্তী সংবাদ নকলায় গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads