ads

শনিবার , ২৩ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রিক্সা-ভ্যান চালকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন জাবি ছাত্রলীগ কর্মী ফাহিম

খবর টি পড়েছেন : ২৯২
শেরপুরে রিক্সা-ভ্যান চালকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন জাবি ছাত্রলীগ কর্মী ফাহিম
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুরে গরীব রিক্সা, ভ্যান ও খেটে খাওয়া মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগী করে নিতে নিজের জমানো অর্থ ও ঈদের জামাকাপড় কেনার অর্থ দিয়ে উপহারসামগ্রী বিতরণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী মাশুকুর রহমান ফাহিম। ২২ মে শুক্রবার পৌর শহরের বিভিন্ন স্থানে ঘুরে অর্ধশত প্যাডেলচালিত রিক্সা চালক, অটো রিক্সা, ভ্যান চালক ও মহিলাদের মাঝে ওই উপহারসামগ্রী বিতরণ করেন তিনি। উপহারসামগ্রীর মধ্যে ছিলো সেমাই,চিনি, গুড়া দুধ,সাবান,নারিকেল তেল ইত্যাদি।

Shamol Bangla Ads

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৪৭তম আবর্তনের শহীদ সালাম-বরকত হলের আবাসিক শিক্ষার্থী মাশুকুর রহমান ফাহিম বলেন, ‘এ বছর মহামারী করোনায় কর্মহীন মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমার কিছু জমানো অর্থ ও ঈদের জামাকাপড় কেনার অর্থ দিয়ে এ উপহারসামগ্রী প্রদান করেছি। আর এ সমস্ত বিষয়ে আমাকে আমার মা জেলা যুব মহিলালীগের আহবায়ক, জেলা পরিষদ সদস্য এডভোকেট ফারহানা পারভীন মুন্নী সাহায্য করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৪ হাজার অসহায় মানুষদের মাঝে ঈদবস্ত্র বিতরণ… পরবর্তী সংবাদ শেরপুরে বিভিন্ন সংগঠনের শ্রমিক, ভিক্ষুক, গৃহকর্মীসহ অসহায়দের মাঝে…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads