ads

শনিবার , ২৩ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এবার ১৭শ মানুষকে সহায়তা দিলেন জেলা যুবলীগ সভাপতি হাবিব

খবর টি পড়েছেন : ১৯০
শেরপুরে এবার ১৭শ মানুষকে সহায়তা দিলেন জেলা যুবলীগ সভাপতি হাবিব
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে এবার ঈদকে সামনে রেখে ১৭শ হতদরিদ্র মানুষকে সহায়তা দিয়েছেন জেলা যুবলীগের সভাপতি, কামারেরচর ইউপির দু’দফায় নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব। ২৩ মে শনিবার শহরের প্রিজম স্কুল মাঠ ও কামারেরচর পাবলিক কলেজ মাঠে ওই সহায়তা হিসেবে ৬শ নারী-পুরুষকে ঈদবস্ত্র এবং ১১শ মানুষকে নগদ ২শ করে টাকা বিতরণ করেন প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক জনাব হুমায়ুন কবীর রুমান। ওইসময় তিনি বলেন, করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শেরপুরে যুবলীগ প্রধান হাবিবের নেতৃত্বে নেতা-কর্মীরা কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ঈদকে সামনে রেখে হতদরিদ্র মানুষদের যুবলীগ যেভাবে সহায়তা দিয়েছে- তা অবশ্যই দায়িত্বশীলতার কাজ ও প্রশংসনীয়। এ জন্য তিনি তার তরফ থেকে যুবলীগের যেকোন কর্মকা-ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ উপলক্ষে জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সহায়তা বিতরণ অনুষ্ঠানে জেলা যুবলীগ নেতা আব্দুল মতিন, আব্দুল বাতেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আলহাজ্ব খোরশেদ আলম ইয়াকুবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নিষেধাজ্ঞা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে ৮ ব্যবসা… পরবর্তী সংবাদ শেরপুরে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খোকনের খাদ্য সহায়তা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads