ads

শুক্রবার , ২২ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর চেম্বারের ৬৫০ ব্যক্তিকে খাদ্য সহায়তা

খবর টি পড়েছেন : ২৩৮
শেরপুর চেম্বারের ৬৫০ ব্যক্তিকে খাদ্য সহায়তা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বৈশ্বিক করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে লকডাউনে থাকা কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করে যাচ্ছে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। ২২ মে শুক্রবার বিকেলে শহরের বিভিন্ন পাড়া-মহল্লার কর্মহীন, অসহায় ৬৫০ জন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে প্রত্যেককে ৪ কেজি করে চাল, আধা কেজি পেঁয়াজ, আধা লিটার সয়াবিন তেল, ২ প্যাকেট সেমাই ও আধা কেজি চিনি। শহরের বটতলা মোড়ে এসব বিতরণ করেন শেরপুর চেম্বারের সভাপতি আলহাজ্ব মো. আসাদুজ্জামান রৌশন। এসময় অন্যান্যের মাঝে চেম্বার সহ-সভাপতি আলহাজ্ব মো. আরিফ হোসেন, পরিচালক অজয় চক্রবর্তী জয়, মো. ওয়ালিদ বিন ফেরদৌস লোটাস, নির্মল কুমার সাহা, খুরশীদ আলম মিঠু, শুভ্র সাহা বাবন, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, ডিএফএ সভাপতি মানিক দত্ত, চেম্বার সহকারি সচিব তন্ময় বনিক প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে এবার হতদরিদ্রদের সহায়তায় কবি সংঘ পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে শিকড়ের উদ্যোগে ঈদ উপহার পেল ২৫০ অসহায়…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads