স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে এবার লকডাউনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র-অসহায় মানুষের সহায়তায় হাত বাড়িয়েছে কবি-সাহিত্যদের সংগঠন কবি সংঘ বাংলাদেশ। ২১ মে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের অবহেলিত এলাকা মোবারকপুর দক্ষিণপাড়ায় স্থানীয় ৩০ জন অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে নগদ ৩শ করে টাকা। কবি সংঘের সভাপতি বিশিষ্ট কবি, সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদ, কার্যকরি সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক ড. আব্দুল আলিম তালুকদার ওই সহায়তা তুলে দেন। ওইসময় তারা চলমান করোনা পরিস্থিতিতে সকলকে ধৈর্য্যরে সাথে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরার আহবান জানান।
সহায়তা প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি সংঘের সম্পাদকমন্ডলীর সদস্য ডাঃ হাফিজুর রহমান লাভলু, আখের মাহমুদ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, স্থানীয় সমাজ সেবক শফিকুল ইসলাম মন্ডল, হাবিবুল্লাহ বাহার, আলতাফ হোসেন প্রমুখ।
























