ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া ঈদ উপহার সামগ্রী পেল করোনায় কর্মহীন ১২০ জন অসহায় পরিবার। ১৯ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ওই উপহার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। আনুষ্ঠানিকভাবে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জসিম উদ্দিন।

প্রতিটি পরিবারকে ৫কেজি করে চাল, ২ কেজি করে আলু, আধা কেজি ডাল, তেল, চিনি, সেমাই ও একটি করে সাবান উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত করোনা পরিস্থিতিতে কর্মহীন হতদরিদ্র ১২০ জন অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়। ওই সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মোঃ মাজেদুর রহমান, ডাঃ মোঃ আহিদ ইকবাল, ডাঃ মোঃ মিনহাজুল আবেদীনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
























