ads

রবিবার , ১৭ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সেই ইজিবাইক চালকের স্ত্রীকে বিধবাভাতা, নগদ টাকাসহ নানা সহায়তা দিল জেলা প্রশাসন

খবর টি পড়েছেন : ৩৯৭
শেরপুরে সেই ইজিবাইক চালকের স্ত্রীকে বিধবাভাতা, নগদ টাকাসহ নানা সহায়তা দিল জেলা প্রশাসন
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে লকডাউনে শেরপুর শহরে জীবিকার তাগিদে ইজিবাইক নিয়ে এসে লাশ হয়ে ফেরা সেই চালক খোকন মিয়ার স্ত্রীকে এবার বিধবা ভাতা ও নগদ ২০ হাজার টাকা তুলে দিয়েছে জেলা প্রশাসন। ১৭ মে রবিবার দুপুরে জেলা প্রশাসকের বাসভবনের হলরুমে খোকনের স্ত্রী আঞ্জুয়ারা বেগম ও বাবা আব্দুল হাকিমের হাতে ওই সহায়তা তুলে দেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। এছাড়া তিনি খোকনের স্ত্রীকে ট্রেনিংয়ের ব্যবস্থাসহ একটি সেলাই মেশিন ও তার বাবার বয়স্ক ভাতার কার্ড দ্রুত সময়ে করে দেওয়ার নির্দেশ দেন সংশ্লিষ্টদের। ওইসময় জেলা প্রশাসক বলেন, খোকনের মৃত্যু খুবই দুঃখজনক। কারও মৃত্যুর কোন ক্ষতিপূরণ হয় না। তবে জেলা প্রশাসন সবসময় খোকনের পরিবারের পাশে থাকবে। সেইসাথে তিনি ওই ঘটনায় প্রকৃত দোষীদের খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। ওইসময় খোকনের বাবা-মা ও বিধবা স্ত্রী কান্নায় ভেঙ্গে পড়লে জেলা প্রশাসক তাদের শান্তনা দেন এবং ভবিষ্যতে প্রশাসনের তরফ থেকে তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। সহায়তা প্রদানকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার, এনডিসি মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসকের নির্দেশে শ্রীবরদী উপজেলা প্রশাসনের তরফ থেকে ওই পরিবারকে নগদ ১০ হাজার টাকা এবং প্রধানমন্ত্রীর উপহারসনসামগ্রীসহ একটি মানবিক সহায়তার কার্ড দেওয়া হয়।

Shamol Bangla Ads

এদিকে শাপলা চত্ত্বর ফোয়ারায় ইজিবাইক চালক খোকনের বিদ্যুতায়িত হয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বিচার দাবি করেছেন তার স্ত্রী ও বাবা। তার স্ত্রী আঞ্জুয়ারা বেগম আবেগতাড়িত হয়ে বলেন, আমার স্বামী জীবিকার তাগিদে ইজিবাইক নিয়ে বাইরে বের হয়েছিল। কিন্তু ট্রাফিক পুলিশ ইজিবাইকের সিটটি শাপলাচত্ত্বরের পানিতে ফেলে দিলে সেটি তুলতে গিয়েই মারা গেছে আমার স্বামী। এখন ছোট ছোট দু’টি বাচ্চা নিয়ে আমি কোথায় যাব, কি করব। আমি এর সুষ্ঠু বিচার চাই। সেইসাথে জেলা প্রশাসন তাদের পাশে দাঁড়ানোয় জেলা প্রশাসক আনার কলি মাহবুবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। খোকনের বাবা আব্দুল হাকিম জানান, তার ছেলে ঢাকার গাজীপুরে একটি সোয়েটার কারখানায় চাকরি করতো। বছরখানেক আগে সে একেবারে বাড়ি চলে আসে এবং স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নিয়ে ইজিবাইক কিনে সেটি চালিয়ে জীবিকা নির্বাহ করছিল। তিনি কান্নাজড়িত কণ্ঠে তার ছেলের মৃত্যুর ঘটনার দায়ীদের সুষ্ঠু বিচার দাবি করেন।
উল্লেখ্য, ১৫ মে শুক্রবার ইজিবাইক চালক খোকন শহরের খোয়ারপাড় শাপলা চত্ত্বর এলাকায় যাত্রী পরিবহন করতে গেলে লকডাউন থাকায় কর্তব্যরত পুলিশ ইজিবাইক নিয়ন্ত্রণ করতে অন্যান্য ইজিবাইকের মত খোকনের ইজিবাইকেরও পেছনের সিট খুলে নেয়। এক পর্যায়ে খোকনের ইজিবাইকের সিটটি শাপলা চত্ত্বর ফোয়ারার পানিতে ফেলে দিলে ওই সিট তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায় খোকন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ একটা ভাইরাসকে ল্যাবে ফেলে রেখে জাগ্রত থাকার পরিচয়… পরবর্তী সংবাদ শেরপুরে কোচ সম্প্রদায়কে খাদ্য সহায়তা দিলেন জেলা পরিষদ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads