শূকরের হামলায় হতাহত পরিবার পেল আর্থিক সহায়তা
স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের সীমান্তবর্তী গারোপাহাড়ে হতদরিদ্র কোচ সম্প্রদায়ের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। ১৭ মে রবিবার ঝিনাইগাতী উপজেলার নকশী গ্রামের শতাধিক কোচ পরিবারের হাতে চাল, ডালসহ খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। পরে তিনি নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে বন্য শূকরের হামলায় নিহত মোমেনা বেগমের স্বামীকে নগদ ৩০ হাজার টাকা এবং আহত কোহিনুরের হাতে ১০ হাজার টাকা তুলে দেন।

সহায়তা বিতরণকালে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা পরিষদ সদস্য বিল্লাল চৌধুরী, রাজনগর ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল, পোড়াগাও ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া, ঝিনাইগাতী হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জীবন চক্রবর্তী, ছাত্রলীগ নেতা মুজিবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
























