নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ভস্মিভূত হয়েছে। ১০ মে রবিবার গভীর রাতে উপজেলার পাঁচগাঁও মিতালী বাজারে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, রবিবার রাত ২টার দিকে নালিতাবাড়ী উপজেলার পাঁচগাঁও মিতালী বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া দোকানের মধ্যে কাপড়ের দোকান, চা এবং ওষুধের দোকান রয়েছে।
























