ads

বৃহস্পতিবার , ৭ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আরও এক পুলিশ করোনায় আক্রান্ত

খবর টি পড়েছেন : ২৩৮
শেরপুরে আরও এক পুলিশ করোনায় আক্রান্ত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুরে আরও এক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৩ পুলিশ কর্মকর্তাসহ ৪ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। আর এক মাসে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৩১। ইতোমধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ৬ মে বুধবার রাতে সিভিল সার্জন ডা: এ কে এম আনওয়ারুর রউফ ওই তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোবারক হোসেন জানান, বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে পাঠানো প্রতিবেদনে ওই পুলিশ সদস্যের করোনা পজিটিভ বলে নিশ্চিত করা হয়। আক্রান্ত পুলিশ সদস্যকে রাতেই জেলা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামাজিক সংস্পর্শের কারণে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা পরীক্ষার জন্য তাঁর সংস্পর্শে আসা অন্য পুলিশ সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে বলে জানান তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, আক্রান্ত পুলিশ কনস্টেবলের সঙ্গে কর্মরত ২ পুলিশ সদস্যকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে ঝিনাইগাতী থানার পরিদর্শক পদমর্যাদার একজন ও উপপরিদর্শক পদমর্যাদার ২ কর্মকর্তা করোনায় আক্রান্ত হন। ইতোমধ্যে দু’জন সুস্থ হয়েছেন। আরেকজন রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জেলায় আক্রান্ত ৩১ জনের মধ্যে সদর উপজেলায় ১৬, ঝিনাইগাতীতে ৭, নকলায় ৫, শ্রীবরদীতে ২ ও নালিতাবাড়ীতে ১ জন রয়েছেন। তাদের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। চিকিৎসাধীন সকলের শারীরিক অবস্থা ভালো আছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ত্রাণ বিতরণে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে… পরবর্তী সংবাদ শেরপুরে ‘অনলাইন স্কুল ক্লাস’র উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads