ads

বুধবার , ৬ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অপহরণের ১৪ মাস পর আসামির ভিটে থেকে সেই কিশোরের কংকাল উদ্ধার ॥ আটক ২

খবর টি পড়েছেন : ২৯৯
শেরপুরে অপহরণের ১৪ মাস পর আসামির ভিটে থেকে সেই কিশোরের কংকাল উদ্ধার ॥ আটক ২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে অপহরণের সাড়ে ১৪ মাস পর আসামির বাড়ির ভিটার মাটি খুড়ে আতিক নামে ৭ম শ্রেণি পড়ুয়া সেই কিশোরের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। ৫ মে মঙ্গলবার সকালে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের বলাইয়েরচর গ্রামে ওই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ও তদন্ত সংস্থা পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকারসহ র‌্যাব-এর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন। উদ্ধারকৃত আলামতগুলো ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় সিআইডির ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হবে বলে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন। এদিকে বুধবার শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, ওই ঘটনায় জড়িত থকার সন্ধেহে স্থানীয় ২ ব্যক্তিকে আটক করেছে পিবিআই। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি শুক্রবার শেরপুর সদর উপজেলার বরাইয়েরচর গ্রামের কৃষক আব্দুল লতিফের ছেলে আতিক মিয়া (১২) অপহৃত হয়। অপহৃত আতিক স্থানীয় আদর্শ কিন্ডার গার্ডেনের ৭ম শ্রেণির ছাত্র ছিল। লেবু বাগান করা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় শামসুল হকের ছেলে বাবুল মিয়া ও তার সহযোগীরা স্কুলছাত্র আতিককে অপহরণ করে গুম করার অভিযোগে মামলা দায়ের করেন কৃষক লতিফ। পিবিআই জামালপুর মামলাটি তদন্ত করতে থাকাবস্থায় বাবুল মিয়াসহ ৫ আসামিকে গ্রেপ্তার করে। অন্যরা আদালত থেকে জামিন পেলেও বাবুল মিয়া জেলা হাজতেই থাকে। ঘটনার পর পরই আসামি বাবুল মিয়ার বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয় প্রতিপক্ষরা। এমনকি তার বাড়ির শুন্য ভিটা থেকে অনেকে মাটি কেটেও নিয়ে যায়। মঙ্গলবার সকালে কিছু লোক বাবুলের বসতঘরের ভিটার মাটি কাটার সময় নীচ থেকে শিশুর হাড়হোড় কঙ্কাল বের হলে বিষয়টি পুলিশ ও পিবিআইকে জানানো হয়। পরে পিবিআই ওইসব হাড়গোড়, কঙ্কাল, মাথার খুলি, পরণের কাপড়ের অংশ ও স্যান্ডেল উদ্ধার করে সেগুলো আলামত হিসেবে তুলে নিয়ে যায়।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই জামালপুর কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) মো: আশরাফ উদ্দিন বলেন, উদ্ধারকৃত আলামত দেখে ওইসব অপহৃত ওই শিশুর বলেই মনে হয়েছে। ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হলে অপহরণ মামলাটি হত্যা মামলায় রূপ নিবে। তিনি আরও জানান, উদ্ধারকৃত কঙ্কাল ও আলামত ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর সেগুলো ডিএনএ টেস্টের জন্য সিআইডি ঢাকার ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হবে।
উল্লেখ্য, ওই কিশোরের অপহরণের বিষয়ে ইতোপূর্বে শ্যামলবাংলা২৪ডটকমে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ পরবর্তী সংবাদ শেরপুরে স্বামীর দায়ের কোপে স্ত্রী খুন : ঘাতক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads