শেরপুরে বাড়ি বাড়ি গিয়ে মাতৃত্বভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

খবর টি পড়েছেন : ২৯৯
শেরপুরে বাড়ি বাড়ি গিয়ে মাতৃত্বভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘আপনি ঘরে থাকুন, আমরা সেবা পৌঁছে দেব’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে এবার দরিদ্র মার জন্য মাতৃত্বকালীন ভাতা ডিজিটাল পদ্ধতিতে বাড়ি বাড়ি গিয়ে প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৫ মে মঙ্গলবার দুপুরে শহরের গৌরীপুর এলাকায় এক মায়ের বাড়ি গিয়ে তার হাতে মাতৃত্ব ভাতা তুলে দেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, এনডিসি মিজানুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, স্থানীয় পৌর কাউন্সিলর আব্দুল মালেক, সংরক্ষিত পৌর কাউন্সিলর মাহমুদা ইয়াসমিন ডলিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

জানা যায়, প্রতিটি দরিদ্র মা মাতৃত্বকালীন সময়ে যাতে যথেষ্ট পরিমাণ পুষ্টিকর খাবার খেতে পারেন, সেজন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআইয়ের সহযোগিতায় প্রতি মাসে ৮শ টাকা হারে এ ভাতা দেওয়া হচ্ছে। জেলায় মোট সাড়ে ৪ হাজার নারী এ মাতৃত্বকালীন ভাতা পাচ্ছেন। মঙ্গলবার ডিজিটাল পদ্ধতিতে প্রতিজন মায়ের হাতের ছাপ নেওয়ার পর ব্যাংক এশিয়ার মাধ্যমে সদর উপজেলার ৭৪৯ জন মায়ের মাঝে ৩ মাসের ২৪শ টাকা করে তুলে দেওয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা বারের প্রণোদনা পেলেন ১৯২ আইনজীবী পরবর্তী সংবাদ শ্রীবরদীতে কর্মহীনদের খাদ্য সহায়তার জন্য নারী গ্রাম পুলিশের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads