শেরপুরে জেলা বারের প্রণোদনা পেলেন ১৯২ আইনজীবী

খবর টি পড়েছেন : ১৭৩
শেরপুরে জেলা বারের প্রণোদনা পেলেন ১৯২ আইনজীবী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে লকডাউনে অন্যদের মতো কর্মহীন হয়ে পড়া ১৯২ জন সদস্যের মাঝে প্রণোদনা বিতরণ করেছে জেলা আইনজীবী সমিতি। ৪ ও ৫ মে সোম ও মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির অফিস কক্ষে ওই প্রণোদনা তুলে দেন দেন সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামান। ওইসময় সমিতির সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, সহ-সভাপতি এডভোকেট হরিদাস সাহা ও এডভোকেট মজিবর রহমান দুলাল, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট রেদওয়ানুল হক আবীর ও এডভোকেট নুরুল ইসলাম তালুকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে দীর্ঘ ছুটির কারণে গত ২৬ মার্চ থেকে বন্ধ রয়েছে আদালতের কার্যক্রম। সঙ্গত কারণে অন্য পেশার লোকজনদের মতো শেরপুরের আইনজীবীরাও হয়ে পড়েছেন কর্মহীন। ওই পরিস্থিতিতে সুপ্রীম কোর্ট বার ও ঢাকা বারসহ কিছু আইনজীবী সমিতি নিজেদের সদস্যদের মাঝে প্রণোদনা বিতরণ কার্যক্রম হাতে নেওয়ায় সম্প্রতি শেরপুর জেলা আইনজীবী সমিতিও নির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ওই কার্যক্রম হাতে নেয়। তারই আওতায় সমিতির প্রতিজন সদস্যকে ৫ হাজার টাকা হিসেবে ৯ লক্ষ ৬০ হাজার টাকার প্রণোদনা বিতরণ করা হয়।
এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী বলেন, এবারের বৈশ্বিক মহামারী শতাব্দীর যেকোন দুর্যোগের রেকর্ড ভঙ্গ করেছে। পরিস্থিতি মোকাবেলায় বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও চলছে লকডাউন। এতে সারাদেশের অন্যান্য মানুষের মতো শেরপুরের আইনজীবীরাও কর্মহীন হয়ে অনেকেই উপার্জনঅক্ষম হয়ে পড়েছেন। তাই শেরপুর বারের তরফ থেকে এই প্রথমবারের মতো সকল আইনজীবীকে দেওয়া হলো একযোগে প্রণোদনা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দরিদ্র অসহায় আনসার ভিডিপি সদস্যরা পেল ত্রাণ সামগ্রী পরবর্তী সংবাদ শেরপুরে বাড়ি বাড়ি গিয়ে মাতৃত্বভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads