ads

শনিবার , ২ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বজ্রপাতে যুবকের মৃত্যু

খবর টি পড়েছেন : ২৭৭
নকলায় বজ্রপাতে যুবকের মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় বজ্রপাতে শরীফ আহমেদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ২ মে শনিবার দুপুরে জালালপুর গ্রামে ওই ঘটনা ঘটে। তিনি উপজেলার জালালপুর এলাকার হেদু মিয়ার ছেলে। শরীফ ঢাকার একটি তৈরি পোশাক কারখানার কর্মী ছিলেন। করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে চলমান লকডাউনের কারণে এক মাসের বেশি সময় ধরে তিনি বাড়িতে অবস্থান করছিলেন।

Shamol Bangla Ads

জানা যায়, শনিবার বেলা দেড়টার দিকে শরীফ আহমেদ তাঁর জালালপুর গ্রামের বাড়ির অদূরে ধান ক্ষেত থেকে বোরো ধান কেটে আঁটি বেঁধে বাড়িতে ফেরার সময় তার উপর আকস্মিক বজ্রপাত ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা মৌসুমী দত্ত শরীফ আহমেদকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মৌসুমী দত্ত শনিবার বিকেলে বজ্রপাতে শরীফ আহমেদের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে রোজার অষ্টম দিনে সাবেক এমপি শ্যামলীর ইফতারী… পরবর্তী সংবাদ করোনা পরিস্থিতি ॥ শেরপুরে এবার প্রশাসনের সাথে মাঠে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads