ads

বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ছাত্রলীগ নেতা-কর্মীদের নিয়ে এবার কৃষকের ধান কেটে দিলেন হুইপ আতিক

খবর টি পড়েছেন : ১৬৪
শেরপুরে ছাত্রলীগ নেতা-কর্মীদের নিয়ে এবার কৃষকের ধান কেটে দিলেন হুইপ আতিক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ শ্লোগানকে ধারণ করে করোনা পরিস্থিতিতে দুর্ভোগে থাকা কৃষকদের সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে শেরপুরে এবার কাস্তে হাতে ছাত্রলীগ নেতা-কর্মীদের নিয়ে মাঠে নেমে কৃষকের ধান কেটে দিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গণইমমিনাকান্দা গ্রামের কৃষক তমজুদ্দিনের ৯০ শতক জমির পাকা ধান কাটেন তারা। এদিকে করোনার এই সময়কালে লকডাউন পরিস্থিতিতে শ্রমিক সংকট ও আর্থিক সঙ্গতির অভাবে পাকা ধান কাটতে না পারা কৃষকও এতে দারুণ খুশি।

Shamol Bangla Ads

ধান কাটায় স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হায়দার আলী, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামীম হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রূপক, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ হাসান, সাধারণ সম্পাদক আব্দুর রাকিবসহ অর্ধশতাধিক নেতা-কর্মী অংশ নেন। জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক বলেন, করোনা পরিস্থিতির ভয়াবহ দুর্যোগে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে প্রতিটি উপজেলাতেই সংগঠনের স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে ওই কর্মসূচি বাস্তবায়ন করছি। এ পর্যায়ে জেলা আওয়ামী লীগের অভিভাবক হুইপ আতিক আমাদের কর্মসূচিতে অংশ নেওয়ায় এখন থেকে তা আরও বেগবান হবে।
হুইপ আতিক বলেন, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা কৃষকের মনে সাহস যোগাচ্ছি, তাদের মনোবল বৃদ্ধির করতে কৃষকের ধান কাটার জন্য তাদের পাশে আছি। এখন থেকে পর্যায়ক্রমে সদর উপজেলার ১৪ ইউনিয়নেই যেন দরিদ্র কৃষকদের ধান কেটে দেওয়া যায়, সেজন্য ছাত্রলীগসহ দলীয় নেতা-কর্মীরাও কাজ করবে।
উল্লেখ্য, জেলায় এবার ৮৯ হাজার ৬শ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ইতোমধ্যে ধান কাটা শুরু হয়েছে। জেলা পুলিশ, জেলা কৃষক লীগ ও জেলা ছাত্রলীগসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে জেলার বিভিন্ন এলাকায় কৃষকের ধান কেটে তাদের পাশে দাঁড়িয়েছে।

https://www.facebook.com/ShamolBangla24/videos/919450621837713/

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে নেতা-কর্মীদের নিয়ে কৃষকের ধান কাটলেন ছাত্রলীগ নেতা… পরবর্তী সংবাদ শেরপুরে অসহায়দের পাশে এক ব্যস্ততম সেবক মতি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads