ads

বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে করবাহাদুর পরিবারের সহায়তা পেলো ২ হাজার পরিবার

খবর টি পড়েছেন : ১৫৭
শেরপুরে করবাহাদুর পরিবারের সহায়তা পেলো ২ হাজার পরিবার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় ও হতদরিদ্র পরিবারের সহায়তায় এবার হাত বাড়িয়েছে করবাহাদুর পরিবার। ২৯ এপ্রিল বুধবার সকালে করবাহাদুর পরিবারের প্রতিষ্ঠান জেএন্ডএস গ্রুপের আর্থিক সহায়তায় সদর উপজেলার সূর্যদী এলাকায় জেএন্ডএস ফুড এন্ড বেভারেজ (প্রাঃ) লিমিটেডের কার্যালয় অঙ্গনে ভাতশালা ও কামারিয়া ইউনিয়নের ২ হাজার হতদরিদ্র মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে সহায়তার খাদ্যসামগ্রী তুলে দেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, আধা কেজি করে ডাল, চিনি, লবণ, ছোলা বুট, মুড়ি, ১ লিটার সয়াবিন তেল ও ১টি সাবান।
খাদ্যসামগ্রী বিতরণকালে হুইপ আতিক বলেন, এ এলাকায় জেএন্ডএস গ্রুপের শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠায় স্থানীয় হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এতে মানুষ সুফল ভোগ করছে এবং এলাকার মানুষ উপকার পাচ্ছে। তাই এই শিল্প প্রতিষ্ঠানটি এই এলাকার সর্বস্তরের মানুষকে সু-নজর দিয়ে দেখে রাখার দায়িত্ব রয়েছে। সেই সাথে তিনি জেএন্ডএস গ্রুপের ওই আয়োজনে সন্তোষ প্রকাশ করে অন্যান্য সম্পদশালী ব্যক্তিদের স্ব-স্ব এলাকায় অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান জানান।

Shamol Bangla Ads

জেএন্ডএস গ্রুপের চেয়ারম্যান, শেরপুর চেম্বার অব কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীনের (করবাহাদুর পরিবার) সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বারী চাঁন ও ভাতশালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুন নাহার। ওইসময় জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাদুজ্জামান সাদীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনা পরিস্থিতি ॥ শেরপুরে প্রধানমন্ত্রীর উপহার পেলো সাড়ে… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে নেতা-কর্মীদের নিয়ে কৃষকের ধান কাটলেন ছাত্রলীগ নেতা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads