ads

বুধবার , ২৯ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীর সেই নজিম উদ্দিনকে ১ লক্ষ টাকা সহায়তার ঘোষণা দিলেন উপজেলা চেয়ারম্যান নাইম

খবর টি পড়েছেন : ২৬৯
ঝিনাইগাতীর সেই নজিম উদ্দিনকে ১ লক্ষ টাকা সহায়তার ঘোষণা দিলেন উপজেলা চেয়ারম্যান নাইম
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ নিজের ভিক্ষে করে জমানো ১০ হাজার টাকা অসহায়দের সহায়তায় ইউনএনও’র তহবিলে দান করে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী শেরপুরের ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নের গান্ধিগাও গ্রামের সেই নজিম উদ্দিনকে আপাতত তার জীবিকা নির্বাহে একটি ব্যাটারিচালিত ইজিবাইক ক্রয়ের জন্য ১ লক্ষ টাকা প্রদানের ঘোষণা দিয়েছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। তিনি ২৮ এপ্রিল মঙ্গলবার ঝিনাইগাতী সদরে ব্যক্তিগত অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণকালে সেখানে দলীয় নেতাদের উপস্থিতিতে নজিম উদ্দিনকে ওই সহায়তা দিতে আশ্বস্ত করেন নাইম।.

Shamol Bangla Ads

ওই ঘোষণায় নজিম উদ্দিন উপজেলা চেয়ারম্যান নাইমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নাইম ভাই আমাকে ভালবাইসা ওই টেহা দেওয়ার ঘোষণা দিলেন। আমি অনেক খুশি অইছি।
উল্লেখ্য, ভিক্ষুক হয়েও নিজের ঘর মেরামতের জন্য সঞ্চিত অর্থ করোনা পরিস্থিতিতে দান করায় জায়গা ও বসতবাড়ি নির্মাণ করে দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জেলা প্রশাসন তাকে দেয় উষ্ণ সংবর্ধনা। নজিম উদ্দিন এখন হৃদয়ের ঐশ্বর্যবান হিসেবে এক আলোজিত নাম হয়ে উঠায় তাকে দেখতে ও সহায়তা দিতে এগিয়ে যাচ্ছেন অনেকেই।

https://www.facebook.com/ShamolBangla24/videos/222934155807482/

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে উপজেলা চেয়ারম্যান নাইমের ব্যক্তিগত সহায়তা পেল আরও… পরবর্তী সংবাদ শেরপুরে সাবেক এমপি শ্যামলীর ব্যতিক্রমী উদ্যোগ ॥ প্রতিদিন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads