ads

বুধবার , ২৯ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে উপজেলা চেয়ারম্যান নাইমের ব্যক্তিগত সহায়তা পেল আরও ৫শ অসহায় মানুষ

খবর টি পড়েছেন : ১৪১
ঝিনাইগাতীতে উপজেলা চেয়ারম্যান নাইমের ব্যক্তিগত সহায়তা পেল আরও ৫শ অসহায় মানুষ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের ব্যক্তিগত খাদ্য সহায়তা পেয়েছেন করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া আরও ৬৫০ জন হতদরিদ্র মানুষ। ২৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে ঝিনাইগাতী উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দিঘিরপাড় মাদ্রাসা প্রাঙ্গনে ওই খাদ্য সহায়তা বিতরণ করেন তিনি।
খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ লেবু, মিয়া ও ডাঃ কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, স্থানীয় গান্ধিগাওয়ের আলোচিত নজিম উদ্দিন প্রমুখ।

Shamol Bangla Ads

জানা যায়, করোনা পরিস্থিতিতে উপজেলার ৭টি ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের ব্যক্তিগত অর্থায়নে ১০ হাজার কর্মহীন-অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণের ধারাবাহিকতায় সদর ইউনিয়নে ওই সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্য দিয়ে ইতোমধ্যে হাতিবান্ধা, মালিঝিকান্দা ও গৌরীপুরসহ ৪টি ইউনিয়নে প্রায় ৬ হাজার মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে সহায়তা বিতরণের কাজ শেষ হয়েছে। অন্য ৩টি ইউনিয়নেও ওই বিতরণকাজ শীঘ্রই শেষ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতী ও শ্রীবরদীতে সাবেক এমপি রুবেলের খাদ্যসামগ্রী বিতরণ পরবর্তী সংবাদ ঝিনাইগাতীর সেই নজিম উদ্দিনকে ১ লক্ষ টাকা সহায়তার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads