ads

সোমবার , ২৭ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ছেলের পাওনা টাকা চাইতে গিয়ে লাশ হয়ে ফিরল বাবা ॥ আহত ৭, আটক ২

খবর টি পড়েছেন : ২৯৭
শ্রীবরদীতে ছেলের পাওনা টাকা চাইতে গিয়ে লাশ হয়ে ফিরল বাবা ॥ আহত ৭, আটক ২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে ছেলের পাওনা টাকা চাইতে গিয়ে লাশ হয়ে ফিরল কৃষক বাবা আবদুল্লাহ ওরফে দোলা (৬৬)। ২৭ এপ্রিল সোমবার বিকেলে উপজেলার ভায়াডাংগা দড়িপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় নিহতের দুই ছেলে নিয়ামত (২৪) ও দিয়ানত (৩৫) এবং ভাই আব্দুল কাদের (৫০)সহ ৭ জন আহত হয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনায় জড়িত ওই গ্রামের মমতাজ ওরফে টারু (৪০)সহ ২ জনকে আটক করেছে পুলিশ। আহত অবস্থায় তিনিও জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Shamol Bangla Ads

জানা যায়, পাওনা টাকা নিয়ে আবদুল্লাহ ওরফে দোলার ছেলে নিয়ামত উল্লাহর সাথে মমতাজ ওরফে টারুর বিরোধ চলছিল। কিছুদিন আগে সালিস বসে টারুকে দ্রুত টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারপরও তালবাহানা করছিল টারু। সোমবার বিকেলে আবদুল্লাহ তার দুই ছেলেকে নিয়ে টারুর কাছে টাকা চাইতে যান। কথাবার্তার একপর্যায়ে টারুর লোকজন নিয়ে তাদের ওপর হামলা করে। একপর্যায়ে লাঠি দিয়ে আবদুল্লাহর মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং মারা যান। ওইসময় নিহতের দুই ছেলে বাবাকে উদ্ধার করতে গেলে সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের অন্তত: ৭ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় এবং মমতাজ ওরফে টারুসহ দুইজনকে আটক করে।
ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে এবার এক কৃষকের ৫০ শতক জমির ধান… পরবর্তী সংবাদ শেরপুরে করোনা পরিস্থিতিতে লকডাউন ও সামাজিক দূরত্ব বজায়…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads