স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে লকডাউন ও সামাজিক দূরত্ব বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ২৭ এপ্রিল সোমবার দুপুরে শহরের নয়ানীবাজার, খরমপুর, গোয়ালপট্টিসহ বিভিন্ন জায়গায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুনের নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

জানা যায়, লকডাউন ও সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনায় সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জুয়েলারী দোকান, জুতার দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং পথচারীদের অযথা ঘোরাফেরা এবং মাস্ক ছাড়া চলাফেরা করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ২০টি মামলায় ২৮ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহম্মদ, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মাহমুদ এবং আশরাফুল আলম রাসেলসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন জানান, করোনা ভাইরাস প্রতিরোধসহ শেরপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
https://www.facebook.com/171095556403174/posts/1494505780728805/
























