ads

রবিবার , ২৬ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার শেরপুর সদর হাসপাতালের চিকিৎসক ও টেকনিশিয়ানের শরীরে করোনা শনাক্ত ॥ মোট আক্রান্ত ২৬

খবর টি পড়েছেন : ২২০
এবার শেরপুর সদর হাসপাতালের চিকিৎসক ও টেকনিশিয়ানের শরীরে করোনা শনাক্ত ॥ মোট আক্রান্ত ২৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

গত ৬ দিনে জেলার ১৭০ নমুনার মধ্যে মাত্র ৪টি নমুনা পরীক্ষা

স্টাফ রিপোর্টার ॥ ৫ দিন শেরপুরের নমুনা পরীক্ষা বন্ধ থাকার পর অবশেষে আজ শনিবার মাত্র ৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। আর ওই ৪ নমুনার মধ্যে ২ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। আক্রান্তদের ২ জন জেলা স্বাস্থ্য বিভাগের করোনার নমুনা সংগ্রহের দায়িত্বে থাকা জেলা সদর হাসপাতালের একজন চিকিৎসক ও টেকনিশিয়ান। ২৬ এপ্রিল শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ইউনিটের ফলাফল উদ্বৃত করে ওই তথ্য নিশ্চিত করেন জেলার করোনা ফোকাল পারসন ডাঃ মোবারক হোসেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ২৬ জন। এর মধ্যে ১৪ জনই স্বাস্থ্য বিভাগের। আর আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে জেলার করোনা ফোকাল পারসন ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেন জানান, গত কয়েক দিন থেকে শনিবার পর্যন্ত শেরপুর থেকে করোনা সন্দেহে ১৭০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। তবে ল্যাবে কারিগরি সমস্যা থাকায় গত কয়েকদিন শেরপুরের কোন নমুনা পরীক্ষা করা হয়নি। আজকে মাত্র ৪ জনের নমুনা পরীক্ষার ফলাফলে স্বাস্থ্য বিভাগের ২ জনের নমুনায় করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে এবার প্রতিদিন ৫শ প্যাকেট ইফতারী বিতরণ শুরু… পরবর্তী সংবাদ করোনা পরিস্থিতি ॥ শেরপুরে লকডাউন মানছেন না লোকজন;…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads