ads

বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২০ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে কৃষকের ধান কেটে দিল কৃষক লীগ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৩, ২০২০ ৬:০১ অপরাহ্ণ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা পরিস্থিতিতে ঘরে থাকা কৃষকের শ্রমিক সংকটের কারণে শেরপুর জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদিরের নেতৃত্বে শ্রীবরদীতে কৃষকের ধান কেটে দিচ্ছেন কৃষক লীগ। ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার গড়জরিপা ইউনিয়নের গোরজান এলাকার কৃষক আকতারুজ্জামানের ধান ক্ষেত কেটে দেন তারা।
ওইসময় জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির জানান, করোনা ভাইরাসের কারণে কৃষকেরা এখন শ্রমিক সংকটে আছে। এ জন্য ক্ষেতে পাকা ধান কৃষকেরা ঘরে তুলতে পারছেনা। বিষয়টি নিয়ে জেলা কৃষক লীগ ও ইউনিয়ন কৃষক লীগসহ যুব লীগের নেতাকর্মীরা কৃষকদের ধান কাটার কর্মসূচি হাতে নেই। এতে একাত্ততা প্রকাশ করেন ইউনিয়ন যুবলীগের নেতা-কর্মীরাও। আমাদের কর্মসূচীর অংশ হিসেবে আজ এখানে ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছি।

Shamol Bangla Ads

কৃষক আকতারুজ্জামান বলেন, আমি কয়েকদিন থেকে শ্রমিক সন্ধান করছি। কিন্তু কোথাও কোনো শ্রমিক পাইনি। একটু বৃষ্টি হলেই আমার ক্ষেত পানিতে ডুবে যাবে। এ বিষয়টা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদিরকে জানালে তিনি কৃষকলীগ ও যুবলীগের নেতাকর্মীদের নিয়ে আমার ধান ক্ষেত কেটে ধান ঘরে তুলে দেন। এতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানান।
এতে অংশ গ্রহণ করেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি জয়নাল হাজারী, যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান লেবু, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সাখাওয়াত হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামানসহ ইউনিয়নের কৃষকলীগ ও যুব লীগের নেতা-কর্মীরা।

Need Ads
error: কপি হবে না!